shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেপ্তার ১২

  এম এ আজিজ, ময়মনসিংহ ২৬ এপ্রিল ২০২২, ১৮:২৬

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেপ্তার ১২

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পর্যন্ত তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদ পুর্ব মুহুর্তে নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওসি শাহ কামাল নিজেই একটি টীসহ মাঠে নেমে গন্দ্রপা এলাকা থেকে খুন মামলার আসামী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। এছাড়া এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে থেকে মাদক চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

মাদক ব্যবসায়ীরা হলো, মনির হোসেন, আনোয়ার হোসেন ওরফে চানু, রাজু হোসেন ও শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে ১৩৫ পিস নেশা জাতীয় ইনজেকশন, ৪টি মোবাইল ও মাদকবিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম কাশর এলাকা থেকে নিয়মিত মামলার আসামী সাদরুল ইসলাম খান ওরফো তোহা ও রাজিবকে গ্রেপ্তার করে।

এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলক্রসিং এলাকা থেকে দস্যুতা মামলার আসামী মোঃ মোশারফ, এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম বাঘমারা এলাকা থেকে সড়ক পরিবহনে আইনে পুরাতন মামলায় শাহ আলী, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম কালিবাড়ী রোড থেকে চাদাবাজি মামলার আসামী সুজিতা চৌহান, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম সুমন মিয়াকে এবং গ্রেপ্তারী পরোয়ানামুলে ওসমানকে গ্রেপ্তার করে। তাদরেকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।