shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সালথায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

  ফরিদপুর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২, ১৪:০৩

সালথায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সমন্বয়ক এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম এর পক্ষে এ সব বিতরণ করা হয়।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের তার নিজ বাড়ীর আঙ্গিনায় মেজর (অঃ) আতমা হালিম উপস্থিত হয়ে এ শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য হাজী শকিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, যুবলীগ নেতা রাসেল হোসেন প্রমূখ।

এসময় মেজর অবঃ আতমা হালিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাতদিন পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।