সিরাজগঞ্জ প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
আটক মোঃ কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র্যাব-১২ সদস্যরা। এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
.jpg)
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৬০০ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com