shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৪৭ পরিবার

  সোহেল মিয়া, নেত্রকোণা ২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৯

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৪৭ পরিবার

নেত্রকোণায় ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের লোকজন একটি যাকাতের শাড়ি, সামান্য চাল, ডাল ও সেমাই পেত। এ বছর নেত্রকোণায় ৩৪৭টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছেন।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে (ক শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণা জেলা মদন উপজেলার দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেত্রকোণা জেলার ৩৪৭টিসহ ৩২ হাজার ৯০০ হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর হস্তান্তরের ঘোষণা দেন।

মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রবিউল ইসলাম, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুসসহ প্রমুখ।

অনুষ্ঠানে মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।