চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৭ মে ২০২২, ১১:৩৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক।
উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও চিওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী নুরুল ইসলাম শাহীন রেজা সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন, চিওড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন ছুট্টু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনিছুর রহমান জাহাঙ্গীর, উপজেলা যুবদল নেতা মো. সোলেমান, মো. ডা. সাজু, কাজী রকিব, আব্দুল্লাহ আল নোমান ইয়াছিন, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, ছাত্রদল নেতা মোস্তাফিজ রহমান অনিক, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোহাম্মদ সোহাগ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর ভেন্ডার, মো. আলী হায়দার, কাজী মীর হোসেন মীরু, মো. আবু মেম্বার, মো. নিজাম উদ্দিন, আব্দুল্লাহ হিল কাফি, ফজলুল হক ভুইঁয়া, মো. নুরুল ইসলাম, মো. আবুল হাসেম, আবদুল সালাম, মো. আলমগীরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী মেয়াদত্তীর্ণ সকল সাংগঠনিক কমিটি পূর্ণগঠনের অংশ হিসেবে বর্ধিত সভায় উপস্থিত উপজেলা বিএনপি, চিওড়া ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের পরামর্শ ও বক্তব্যের আলোকে চিওড়া ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com