shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৭ মে ২০২২, ১১:৩৯

চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাহমিনা আক্তার নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহমিনা উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামে রহমান মিয়ার বাসার ভাড়াটিয়া দিনমজুর ফুল মিয়ার মেয়ে। 

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই কাউসার আহমেদ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের চিওড়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি শিশু তাহমিনা আক্তারকে ধাক্কা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।