চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ১৪ মে ২০২২, ০০:৩৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন(৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মহাসড়কের ধনুসড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৯-৩৫১৫) সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com