shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ মে ২০২২, ১১:৪৩

হিলি স্থলবন্দর
হিলি স্থলবন্দর

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক রাইজিংবিডিকে বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রোববার (১৫ মে) হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর আজ সোমবার বেলা ১১টা থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রোববার ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।