shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে শ্রমিক নিহত

  নেত্রকোনা প্রতিনিধি ১৮ মে ২০২২, ২৩:৫৬

বজ্রপাত
বজ্রপাত

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বজ্রপাতে জাকারুল মিয়া (৩৪) নামে এক কৃষি শ্রমিক মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন মামুন মিয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতগাঁও হাওরে ও রানিচাপুর গ্রামের সামনে এ দুটি ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জাকারুল আটপাড়া উপজেলার ইকরহাটিয়া গ্রামের আক্কেব আলীর ছেলে। তিনি কিছুদিন ধরে মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে তার শ্বশুর আব্দুল জলিলের বাড়িতে থেকে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

অন্যদিকে আহত মামুন মিয়া চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, জাকারুলসহ কয়েক শ্রমিক সাতগাঁও হাওরে ধান কাটছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা মাথায় করে ধানের বোঝা নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি হাওরেই মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে কিশোর মামুন বিকেলে রানিচাপুর গ্রামের সামনের মাঠে শুকাতে দেয়া ধান তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। তার অবস্থা আশঙ্কাজানক।

খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার বলেন, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেয়ার ব্যাবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।