shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

পদ্মার ২০ কেজির পাঙাস ২৬ হাজারে বিক্রি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ মে ২০২২, ১২:০৬

২০ কেজির পাঙাস
২০ কেজির পাঙাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় ২০ কেজি ওজনের একটি পাঙাস মাছ ধরা পড়েছে। সোমবার (২৩ মে) দিবাগত রাতে সালাম হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘মঙ্গলবার সকালে দৌলতদিয়ার রওশন আড়তদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় কিনি। পরে মাছটি আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটিতে প্রতি কেজিতে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমার কারণে যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।