স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ জুন ২০২২, ১১:৫১
সাভারে একটি পরত্যিক্ত খোলা জায়গা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারে আনন্দপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই মাহামুদুল হাসান বলেন, নিহত যুবকের পরনে লুঙ্গি ও গেঞ্জি পরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে খুনীরা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com