shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইটনা হাওরে নৌকাডুবি, নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২২, ১০:৫৮

ইটনা হাওরে নৌকাডুবি
ইটনা হাওরে নৌকাডুবি

কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওর থেকে নিখোঁজদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তারা হলেন, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫), তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় ৪ সদস্যদের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টার দিকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গাছের ডাল পালা বোঝাই নৌকাটি সোমবার দুপুরে তাড়াইল থেকে রওনা দিয়ে ইটনা উপজেলার বেতেগা যাচ্ছিল। নৌকাটিতে পাঁচ আরোহী ছিলেন। নৌকাটি ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের মুখে ডুবে যায়। দুজন সাঁতরে মাছ ধরার একটি নৌকায় উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সোমবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের  উদ্ধার করতে সমর্থ হয় না ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।