shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুসিক নির্বাচন: জয়ে শতভাগ আশাবাদী নৌকার রিফাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুন ২০২২, ১০:১৪

আরফানুল হক রিফাত
আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি কপোরেশন (কুসিক) নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) সোয়া ৯টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়েছেন তিনি।
 
ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে রিফাত বলেন, জনগণ নৌকাতেই ভোট দেবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। এ ভোটে জনগণের জয় হবে। কালো টাকা ছড়িয়ে কোনো লাভ হয়নি। জনগণ কালোটাকার প্রার্থীর সঙ্গে নেই।

এদিকে সকাল ১০টার দিকে হুচ্চামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বর্তমান মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

সকাল ৮টা থেকে শুরু হওয়া কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। সে সঙ্গে জনশুমারির কাজ শুরু হবে একদিন পর ১৬ জুন থেকে। নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী, ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডের মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।