shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

জালভোট দিতে গিয়ে ইউপি নারী সদস্য আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুন ২০২২, ১০:১৯

মেহেরপুর
মেহেরপুর

জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া খাতুন।

বুধবার (১৫ জুন) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

পরে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে ওই নারীকে সোপর্দ করা হয়।

সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। এ জন্য তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।