shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামের মঞ্জুরুর রহমান তৃতীয় বার পূবালী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুন ২০২২, ১৯:৩৮

চৌদ্দগ্রাম
চৌদ্দগ্রাম

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির কৃতি সন্তান মঞ্জুরুর রহমান তৃতীয় বারের মত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা মঞ্জুরুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ এফসিএ, সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম শহিদুল হক খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ।

গত ৩১ মে পরিচালনা পর্ষদের ১৩৩৮তম সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।