shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ঝালকাঠিতে ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০১৯, ১৬:১৩

ঝালকাঠির রাজাপুরে ডাকাত দলের মারধরে আহত হয়ে আব্দুল হক হাওলাদার নামে গৃহকর্তার মৃত্যু হয়েছে। ডাকাতরা নিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজাপুর উপজেলার পোদ্দার হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক হাওলাদার (৬০) ওই এলাকার প্রয়াত আলী আজিম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ দিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। দেশে ফিরে সুপারির ব্যবসা করতেন। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহতের স্ত্রী লিলি বেগম গণমাধ্যমকে জানান, রাতে ৭/৮ জনের অস্ত্রধারী মুখোশপড়া ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে ডাকাতরা ঘরে থাকা সুপারি বিক্রির নগদ ৭০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলসহ মালামাল নিয়ে যায়। এসময় তার স্বামী আব্দুল হক হাওলাদার বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। এতে তার স্বামী মারা যান। ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পিবিআই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।