shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুন ২০২২, ১৪:২৭

বন্যা
বন্যা

সিলেটের বিয়ানীবাজারে বন্যার পানিতে ডুবে বাহার উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজ বসতঘরের পানি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা। নিহত বাহার উদ্দিন উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়া পাড়া গ্রামের বাসিন্দা। 

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে বাহার উদ্দিনের ঘরে পানি ওঠায় তিনি পরিবার নিয়ে বৈরাগী বাজার সিনিয়র মাদরাসা আশ্রয়কেন্দ্রে ওঠেন। গতকাল বুধবার বিকেল তিনি তার ডুবে যাওয়া ঘর দেখতে গিয়েছিলেন। কিন্তু আশ্রয়কেন্দ্রে ফেরার কথা থাকলেও ফেরেননি। পরিবারের সদস্যদের মোবাইল ফোনের মাধ্যমে জানান, তিনি রাতে বাড়িতেই থাকবেন। বৃহস্পতিবার সকালে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বাড়িতে যান। এসময় পানির মধ্যে তার লাশ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় বাহারের লাশ উদ্ধার করে বৈরাগী বাজার সিনিয়র মাদরাসা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পানিতে ডুবে বাহার উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।