shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘কুমিল্লা-৩৫০০’ এর ত্রাণ বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুন ২০২২, ২২:৫০

ত্রাণ বিতরণ
ত্রাণ বিতরণ

সিলেট ও সুনামগঞ্জে দুইদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির উদ্যোগে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কিট, খেজুর, আলুসহ আরো খাদ্যসামগ্রীসহ মোট সারে বার কেজি ওজনের ১৫৫১ প্যাকেট খাদ্যসামগ্রী ও প্রত্যেক প্যাকেটের সাথে নগদ ২০০ টাকা করে ৩ লাখ ১০ হাজার টাকা ও পানি বিশুদ্ধকরন ৮০০০ ট্যাবলেট, এন্টিবায়োটিক ৬০০০  ট্যাবলেট, শিশুদের জন্য কাশির ১৫০০ বোতল সিরাপ, পানি বাহিত রোগ প্রতিরোধী ৬০০০ ট্যাবলেট, খাবার স্যালাইন ১০০০০ প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান ঔষধ সামগ্রী, মোমবাতি ৩০০০ পিস, দিয়াশ লাইটার ১৫০০ পিস বন্যায় প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত ১৫৫১ পরিবারকে  ত্রাণ বিতরণ করা হয়। 

তার মধ্যে ছাতকের শিংচাপইর ইউনিয়নের ৩০০ পরিবার, জাউয়া বাজার ইউনিয়নের ৩০০ পরিবার, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে ৭টি গ্রাম ও ৩ টি আশ্রয়ন কেন্দ্রে ৬০০ পরিবার ও সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গারচর ইউনিয়নে ৩৫১ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সাইফুল আলম রনি বলেন,মানবতার কোনো বাউন্ডারি নাই তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রিয় কুমিল্লার বাসীর পক্ষ থেকে এই ত্রাণ-সাহায্য নিয়ে আসি। এমন দুর্যোগ মূহুর্তে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সবাইর এগিয়ে আশার আহবান করছি। 

বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা থেকে সকাল বেলায় ‘কুমিল্লা-৩৫০০’ এর ৪০ জনের স্বেচ্ছাসেবী কর্মীসহ ১৫৫১ পরিবারের ত্রান সামগ্রী নিয়ে সিলেটে আগমন করে। মোট ৪ টা টিমে প্রায় ৮-১০ জন করে স্বেচ্ছাসেবী সারাদিন ও রাতে কাজ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।