shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নিজ ঘরে মা-ছেলের গলাকাটা লাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুলাই ২০২২, ১১:১৪

স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ওই এলাকার মৃত নবীর মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কাকলীর স্বামী মারা যান। এরপর থেকে মা-ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে ঘরের দরজা খোলা থাকায় প্রতিবেশীরা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, রাতের কোনও এক সময়ে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।