স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৮ জুলাই ২০২২, ০৮:২৩
পাবনার চাটমোহরে ঈদে নতুন জামা না পেয়ে অভিমান করে এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত স্কুলছাত্রীর নাম লতা খাতুন (১৫)।
মৃত লতা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া বড় দহপাড়া গ্রামের রওশন আলীর মেয়ে। সে পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। বুধবার (৬ জুলাই) রাতে পাবনার চাটমোহরে এ ঘটনা ঘটে।
লতার পিতা রওশন আলী জানান, ঈদ উপলক্ষে ছেলে নয়ন মন্ডলকে নতুন পোশাক কিনে দিয়েছি। আর্থিক সংকটের কারণে মেয়েকে নতুন পোশাক কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ঘটনার দিন রওশন ও তার স্ত্রী আছমা খাতুন তাদের আরেক মেয়ে সাথী খাতুনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত দশটার দিকে ছেলে নয়ন বাড়িতে এসে দেখে লতা গালায় ফাঁস নিয়ে ঝুলছে। খবর পেয়ে লতার মা-বাবা বাড়িতে আসেন এবং পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (৭ জুলাই) ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com