shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২২, ১১:২২

কাহালু থানা
কাহালু থানা

বগুড়ার কাহালুতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে শান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার পূর্বে রোকেয়া ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার এসআই আলামিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিকআপের ধাক্কায় স্পটে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হন। আরও ১ জন বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন মারা যান।’  

এসআই আরও বলেন, ‌‘আহত আরও ৩ জন চিকিৎসা নিচ্ছেন বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।