shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২২, ১১:৩৫

বাংলাবান্ধা স্থলবন্দর
বাংলাবান্ধা স্থলবন্দর

৮ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে গত শুক্রবার (৮ জুলাই) থেকে শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। টানা আট দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর ছুটি শেষে আজ (শনিবার) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম বলেন, এই সময়ে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।