shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুলাই ২০২২, ১০:৫০

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মা ও দুই যমজ কন্যাশিশুসহ তিনজন।

রোববার রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাজু খন্দকার ও মো. কাউসার। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন।

তিনি জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানটি। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আরও জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পিকআপটির চালক মিরাজ জানান, পিকআপে থাকা হেলপার ছাড়াও পিকআপটির মালিক আনোয়ার হোসেনের ভাই রাজিব খন্দকার নিহত হয়েছেন। রাজিবের স্ত্রী মুক্তা ও তাদের ১০ মাসের যমজ কন্যাসন্তানদের গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।