shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

৫ম দিনেও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুলাই ২০১৯, ১৫:১৭

৪ দফা দাবিতে টানা ক্লাস-পরীক্ষা এবং পেশাগত দায়িত্ব বর্জন করে ৫ম দিনের মতো মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন বরিশাল শাখার ব্যানারে নিজস্ব ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে শেরে-ই বাংলা মেডিকেল চত্বর সংলগ্ন বান্দ রোডে একই দাবিতে একই ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। সংগঠনের বরিশাল শাখা সভাপতি আব্দুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী অপু রায়হান খান, শাওন চক্রবর্তী ও রিজন রায়সহ অন্যান্যরা। বক্তারা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরন ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধন শেষে ফের বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফেরে তারা। এদিকে শিক্ষার্থীরা টানা ৫ম দিনের মতো বিক্ষোভ করায় বরিশাল নার্সিং কলেজে অচলাবস্থা বিরাজ করছে। এ কলেজে প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।