shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাঁচলেন গৃহবধূ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ আগস্ট ২০২২, ১১:৫৯

রাউজান
রাউজান

চট্টগ্রামের রাউজানে স্বামীর সঙ্গে অভিমান করে এক প্রবাসীর স্ত্রী (২৪) সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে তিনি সাঁতরে বেঁচে তীরে উঠেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। হালদা নদীর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান ও হাটহাজারীর সংযোগ মদুনাঘাট সেতু থেকে ওই গৃহবধূ ঝাঁপ দেন নদীতে।

 তিনি রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। জানা গেছে, আত্মহননের জন্য ঝাঁপ দেন তিনি নদীতে। পরে ওই স্থান থেকে সাঁতরে প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকায় নদীর পাড়ে ওঠেন।  

এ ঘটনায় গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছরের একটি মেয়ে ও দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

ঘটনা জানতে চাইলে গৃহবধূ সাংবাদিকদের অভিযোগ করেন, গত রাতে তার স্বামী ফোন করে তাকে মরে যেতে বলেন। এ কারণে তিনি অভিমান থেকে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ছাড়া গৃহবধূ আরো অভিযোগ করেন, তার শাশুড়ি ও স্বামী তাকে নানাভাবে নির্যাতন করতেন। তবে কী কারণে নির্যাতন করতেন সে ব্যাপারে কিছু জানাননি।  এ বিষয়ে ওই গৃহবধূ তার নাম, ঠিকানা ও ছবি প্রকাশ না করার অনুরোধ করেন।

রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।