shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ভারতের ট্রানজিট কনটেইনার পৌঁছেছে মোংলা বন্দরে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ আগস্ট ২০২২, ১২:০৯

মোংলা বন্দর
মোংলা বন্দর

ভারতীয় জাহাজ ‘রিশাদ রায়ান’ দুটি ট্রানজিট কনটেইনার বহন করে মোংলা বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ঢাকায় তারতীয় হাইকমিশন। এসব পণ্য বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে পরিবহন করা হবে।

সোমবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, খুলনার সহকারি হাইকমিশনার ইন্দরজিত সাগর ও মারস্ক ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধিরা।

হাইকমিশন থেকে জানানো হয়েছে, কার্গোর এই চলাচল পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করার উদ্দেশ্যে ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ট্রায়াল হিসেবে জাহাজটি গত ১ আগস্ট কলকাতা বন্দর ছেড়ে আসে। সোমবার ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট হয়ে মোংলা বন্দরে পৌঁছায়।

আগামী দিনগুলোতে, ভারতীয় ট্রানজিট কনটেইনার দুটিকে যথাক্রমে তামাবিল-ডাউকি এলসিএস এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর এলসিএস সড়কের মাধ্যমে পরিবহন করা হবে।

চুক্তির অধীনে পণ্য পরিবহনের জন্য আটটি অনুমোদিত রুট রয়েছে। চট্টগ্রাম/মোংলা বন্দর থেকে আগরতলা হয়ে আখাউড়া, চট্টগ্রাম/মোংলা বন্দর থেকে ডাউকি হয়ে তামাবিল, চট্টগ্রাম/মোংলা বন্দর থেকে সুতারকান্দি হয়ে শেওলা, চট্টগ্রাম/মোংলা বন্দর থেকে বিবিরবাজার হয়ে শ্রীমন্তপুর এবং এর বিপরীতে চারটি রুট।

২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় চুক্তিটি কার্যকর করার জন্য একটি এসওপি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অধীনে চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা রুটে প্রথম ট্রায়াল মুভমেন্ট ২০২০ সালের জুলাই মাসে সফলভাবে পরিচালিত হয়, যেখানে চারটি কনটেইনার ছিল। এর দুটিতে টিএমটি স্টিল এবং দুটিতে পালসেস্ কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আইসিপি আগরতলায় পৌঁছানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।