shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২২, ১২:১৯

চা শ্রমিকদের ধর্মঘট
চা শ্রমিকদের ধর্মঘট

সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্বাসে সারাদেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন চা শ্রমিকরা।

রবিবার (২১ আগস্ট) রাতে এক বৈঠকে প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। চা শ্রমিক নেতারা ভরা মৌসুমে বাগানে পাতা উত্তোলনের সিদ্ধান্ত নেন।

চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। তারা আজ থেকে কাজে যাবেন।’

মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তার আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা খুশি। তারা আজ থেকে কাজে যোগ দিচ্ছেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।