shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২২, ১২:২৯

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান
মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

এবার মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন। জাহাজটি সোমবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। 

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর নাগাদ মালামাল নামানোর কাজ শুরু করা হবে।’ 

ওয়াহিদুজ্জামান আরও বলেন, ‘এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। এপণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে।’ 

প্রসঙ্গত, এপর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।