shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ক্লাস ফাঁকি দিয়ে টিকটকে ভিডিও, ৩ স্কুলছাত্রী বহিষ্কার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২২, ১২:৪৭

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়

ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে-ঘুরে টিকটক ভিডিও তৈরি করার দায়ে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। রোববার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।

প্রধান শিক্ষক বলেন, নবম শ্রণির ওই তিন ছাত্রী স্কুলের পোশাক পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে টিকটক ভিডিও বানাত। এছাড়া শ্রেণি শিক্ষকদের দেয়া মতামতে ক্লাস পারফরমেন্সও ভালো ছিল না। আমরা তাদের ক্লাস ফাঁকি দেয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি এবং ছাড়পত্র দেয়া হয়।

তিনি বলেন, আমাদের কঠোর হতে হয়েছে, কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়ম-কানুন লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।