স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ আগস্ট ২০২২, ০৯:৪৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন চা শ্রমিকরা।
রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান থেকে নারী চা শ্রমিকরা র্যালী নিয়ে শ্রীমঙ্গল শহরে আসেন।
এ সময় তাদের মজুরি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দমিছিল করেন চা শ্রমিকরা। পরে চা শ্রমিকরা মৌলভীবাজার সড়কে অবস্থিত লেবার হাউজে গিয়ে জড়ো হন। চা শ্রমিকদের কেন্দ্রীয় দপ্তর লেবার হাউজে চা শ্রমিক ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) বালিশরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালেন্দি, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা মাখন লাল কর্মকারসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com