স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল নেতা শাওন প্রধানের বড় ভাই ফরহাদ প্রধান বলেছেন, আমরা ভিডিওতে দেখলাম ও সেদিন প্রোগ্রামে ছিল। কাশিপুরের বাংলাবাজার এলাকার সাদেকুর রহমান সাদেক ভাইয়ের নেতৃত্বেই ও রাজনীতি করত।
বাসায় আমরা জিজ্ঞেস করলে বলত না। এর আগেও কয়েকবার সে বিএনপির কর্মসূচিতে গিয়েছে। আমরা তাকে শাসন করেছি। তারপরেও সে গোপনে রাজনীতি করতো।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে একথা জানান তিনি।
ফরহাদ আরও বলেন, আমি সেদিন ঘটনাস্থলে ছিলাম না, কাজে ছিলাম। সেখান থেকে খবর পেলাম ও ভিক্টোরিয়া হাসপাতালে আছে। সেখানে গিয়ে দেখি সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
বিএনপি নেতাদের থেকে কোন সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফরহাদ জানান, আমরা কাউকে এ ব্যাপারে জড়াইনি।
আমরা চাই- যারা গুলি করলো এবং শাওনের হত্যাকারীদের বিচারের জন্য তারা যেনো আমাদের একটু সাহায্য করে, আমাদের পাশে দাঁড়ায়।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন প্রধান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com