shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রাজশাহীতে ট্রাক উল্টে নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুলাই ২০১৯, ১১:৩৩

রাজশাহীর গোদাগাড়ীতে আমবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)। ট্রাকটি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। কামারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে গেলে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ দেখানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।