shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১২

জব্দ সিগারেট
জব্দ সিগারেট

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।  

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে।
 
সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. জাসেদুল আলম নামের ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯১ ফ্লাইটে রাত আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ চ্যালেঞ্জ করে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেট ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

উদ্ধার সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।