shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসে প্রাণ গেল ৩ যুবকের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৫

কুষ্টিয়া
কুষ্টিয়া

কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে রাহুল (২২), জুয়েল (২১) এবং ফারুক (২২) নামের তিন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় বিপ্লব নামে আহত হয়েছেন আরও এক যুবক।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২১) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২২) ও মনোহর শেখের ছেলে রাহুল (২২)। গুরুতর আহত শহরতলীর চৌড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলে ৪ যুবক বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এসে দুই মোটরসাইকেল একে অপরের সাথে ধাক্কা লেগে সড়কে আচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক।

মুলত বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনার শিকার হয় বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।