shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

৫০ হাজার টাকা করে পেল কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের পরিবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩

টাকা পুরস্কার দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন
টাকা পুরস্কার দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন

সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলারের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

বুধবার বিকালে ফুটবলার সানজিদার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে নগদ টাকা তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন। পরে তিনি কলসিন্দুর স্কুল মাঠে গিয়ে ফুটবলার শামসুন্নাহার ও মারিয়া মান্ডাসহ বাকি খেলোয়াড়দের বাবা-মা ও পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও ফুলের তোড়া তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন ও ওসি টিপু সুলতানসহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান, নারী ফুটবলারদের সাফল্যে সারা দেশ আনন্দিত। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ফুটবল কন্যাদের প্রত্যেক পরিবারে ৫০ হাজার করে মোট ৪ লাখ টাকা পুরস্কৃত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।