shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

মহেশখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২

৪ সন্তান
৪ সন্তান

কক্সবাজারের মহেশখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন কোহিনূর (২৬) নামের এক নারী। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। কোহিনূর মহেশখালীর গোরকঘাটার বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।

ওমর ফারুক বলেছেন, ‘চার নবজাতক এবং তাদের মা সুস্থ আছেন। একসঙ্গে চার অতিথি আসায় পরিবারে খুশির বন্যা বয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোহিনূরকে কয়েক দিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে চেকআপ করানোর জন্য নিয়ে গেলে সেখানে তার প্রসবব্যথা অনুভব হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন কোহিনূর।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।