স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২২, ১২:১৯
নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার সবজি হাটে এ দুর্ঘটনা ঘটে।
ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক আবুল কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও এক পথযাত্রী নিহত হন। আহত হন ছয় জন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com