shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ঝিনাইদহ সীমান্ত থেকে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ নভেম্বর ২০২২, ১০:২৪

বিজিবি
বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

এগুলোর ওজন ১১ কেজি ৭০০ গ্রাম।মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের যাদবপুর এলাকার একটি কলাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা।এ সময় কাউকে আটক করা যায়নি।

মহেশপুর- ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকার একটি কলাবাগানের মধ্য থেকে মাটিতে পুতে রাখা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণবার উদ্ধার করা হয় ।

তিনি আরও জানান, একই সময় পৃথক অভিযানে পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের কহিনুরের দোকানের সামনে থেকে আব্দুস শুকুর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির জুতার ভিতর থেকে ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। আটক শুকুর পাচারের জন্য দর্শনা এলাকা থেকে স্বর্ণ নিয়ে জীবননগর আসেন।

তিনি উপজেলার নতুন বাজার এলাকার মৃত তবির রহমানের ছেলে।পৃথক দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ কোটি টাকার বেশি বলে জানায় বিজিবি।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।