shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ ডিসেম্বর ২০২২, ১২:১০

নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান
নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান

যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) ও মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)।

মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে সাতটার দিকে যশোর থেকে একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেগারিতলা পৌঁছালে রাস্তার পাশে থাকা বাবা-ছেলেকে প্রথমে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এরপর সেটি রাস্তার পাশের একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, আমরা হাইড্রোলিক ব্যবহার করে হোটেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। কাভার্ডভ্যানের চালক কিংবা হেলপারকে পাওয়া যায়নি।

মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কাভার্ডভ্যানটি বেশ কয়েকটি দোকানে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।