shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

বাজি ধরে গরম চা পান, কণ্ঠনালী পুড়ে মারা গেলেন রোহিঙ্গা যুবক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ ডিসেম্বর ২০২২, ১২:৩৫

মো. মোস্তফা
.

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কণ্ঠনালী পুড়ে মৃত্যু হয়েছে এক রোহিঙ্গা যুবকের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে ঈদগাঁও নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।

নির্মম মৃত্যুর শিকার মো. মোস্তফা (২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। কথার ছলে গরম চা খাওয়ার বাজি ধরে তারা। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কণ্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা থামাতে তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। এতে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

ওসি আরও জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।