shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

ইঁদুরের গর্তে ধান বের করতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০৪

শিশুর মৃত্যু
ফাইল ফটো

নাটোরের সিংড়ায় ইঁদুরের গর্ত থেকে ধান বের করতে গিয়ে সাপের কামড়ে জিহাদ আলী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশু উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের কৃষক কুরবান আলীর ছেলে। সে ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম জানান, শিশু জিহাদ আলী বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের মাঠে তার সমবয়সী শিশুদের সঙ্গে ধান কুড়াতে যায়। ইঁদুরের গর্তে ধানের কাটা শিষ দেখতে পেয়ে গর্ত থেকে ধান টেনে বের করতে গেলে সাপে কামড় দেয়। পরে কলম পুণ্ডরী গ্রামের গ্রাম্য কবিরাজের (ওঝা) ঝাড়ফুঁকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, শিশুটিকে বিকাল ৪টায় সাপে কামড় দেয়। অথচ গ্রাম্য কবিরাজের ঝাড়ফুঁকের পর অবস্থা খুব খারাপ হলে রাত ৮টায় হাসপাতালে নিয়ে আসে শিশুটির পরিবারের লোকজন। এমন অবস্থায় আমাদের কিছুই করার ছিল না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।