shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২২, ১২:৫২

পেঁয়াজ
.

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজার ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। প্রকার ভেদে ২৮ কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আমদানি বেশি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম, বলছেন ব্যবসায়ীরা।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হিলি পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিলো ২৬ থেকে ২৮ টাকা কেজি, সেই পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল আজিজ বলেন, গত সপ্তাহে ২৮ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম।  আজ সেই পেঁয়াজের দাম ২০ টাকা কেজি। কম দাম হওয়ায় ২০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ২০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ২৪ থেকে ২৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেল, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। বন্দরে কয়েক ধরনের পেঁয়াজ আছে। গত মঙ্গলবার আমরা ১৭ থেকে ১৮ টাকা কেজি দরের পেঁয়াজ আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করেছি। সেই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দামও কমে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।