shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

এক বাগাড় মাছের দাম ৩৫ হাজার টাকা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২২, ১২:২১

বাগাড় মাছ
.

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা।

রোববার ভোরের দিকে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নের জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে নুরাল হালদার বলেন, রোববার ভোরের দিকে মাছটি ধরা পড়েছে। মাছটি জাল থেকে ছাড়িয়ে সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার আড়তে নিয়ে যাই। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩০০  টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে দিই। 

দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৫ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।