shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

৯৯৯-এ কল পেয়ে নারীকে বাঁচালো পুলিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৭

.
.

লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯ নম্বর) কল পেয়ে হামলায় আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ‌্যায় ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রাম থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

আহত সাথী খাতুন (২৬) উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের জামিউল ইসলাম জীবনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতভিটার জমি নিয়ে সাথী খাতুনের সঙ্গে বিরোধ চলে তার চাচা শ্বশুর শাহা আলমের। এর জেরে শাহা আলম ও তার ছেলে আলামিন দলবল নিয়ে সাথী খাতুনের বাড়ির বেড়া ভাঙচুর করে। বাঁধা দিলে তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশী সহায়তা চায়।

পরে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত সাথী খাতুনকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান আহত সাথী খাতুন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত সাথী খাতুনকে চিকিৎসা দেয়া হয়েছে। আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করার পরামর্শ দেয়া হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।