shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীর স্ত্রীর ছবি তুলে ব্লাকমেইলের অভিযোগে যুবক গ্রেফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬

.
.

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলায় মো. সোহেল শেখ(৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তাকে পুলিশ আটক করে।

পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় রাত ১২টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ ওই সোহেলের নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এক প্রবাসীর স্ত্রীর নানা ধরণের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে ব্যবসায়ী সোহেল শেখের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকীয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।