shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

খুলনায় বজ্রপাতে জেলের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুলাই ২০১৯, ১৭:০৭

খুলনার রূপসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মদন বিশ্বাস (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় কার্তিক বিশ্বাস (৩৫) নামে অপর এক জেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) রাতে রূপসা নদীর মাথাভাঙ্গা এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়নের গাওঘরা গ্রামে। জানা যায়, রূপসা নদীতে রাতে নৌকা নিয়ে মাছ ধরার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে মদন ও কার্তিক আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মদনকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।