shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীর বাড়ি থেকে ৪২০ কেজি চাল জব্দ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৩, ১১:২৫

.
.

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের এক প্রবাসীর বাড়ি থেকে ৪২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয়দের অভিযোগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী বশিরের বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণের সময় ২টি অটোভ্যানে করে ওই প্রবাসীর বাড়িতে এবং পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে সরকারি এই চালগুলো নিয়ে আসা হয়। পরে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে চালগুলো জব্দ করে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, কেউ বলতে পারবে না আমার পরিষদে কোনো অনিয়ম হয়। পরিষদে জেলেদের যে চাল আসে তা সঠিক এবং সুষ্ঠু পরিবেশন করা হয়। কার্ডধারী সব জেলেরাই চাল পাচ্ছেন। তবে চাল নিয়ে যদি কেউ বিক্রি করে দেয় সে দায়ভার আমি নেব না। তবুও আমি খোঁজ নিচ্ছি এই চাল এখানে কিভাবে এলো।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কোম্পানি বলেন, জেলেরা স্লিপ নিয়ে বারবার পরিষদে আসলেও চাল দিতে পারি না কিন্তু এদিকে এক প্রবাসীর ঘর থেকে এত চাল পাওয়া গেল। এই ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তায় সরকারি সিল লাগানো চাল উদ্ধার করা হয়েছে। ১৩টি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় ওই বাড়িতে কেউ ছিল না। এ চালগুলো ঈদের বিশেষ ভিজিএফ চাল। আপাতত জব্দ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের এক প্রবাসীর বাড়ি থেকে ৪২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয়দের অভিযোগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী বশিরের বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণের সময় ২টি অটোভ্যানে করে ওই প্রবাসীর বাড়িতে এবং পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে সরকারি এই চালগুলো নিয়ে আসা হয়। পরে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে চালগুলো জব্দ করে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, কেউ বলতে পারবে না আমার পরিষদে কোনো অনিয়ম হয়। পরিষদে জেলেদের যে চাল আসে তা সঠিক এবং সুষ্ঠু পরিবেশন করা হয়। কার্ডধারী সব জেলেরাই চাল পাচ্ছেন। তবে চাল নিয়ে যদি কেউ বিক্রি করে দেয় সে দায়ভার আমি নেব না। তবুও আমি খোঁজ নিচ্ছি এই চাল এখানে কিভাবে এলো।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কোম্পানি বলেন, জেলেরা স্লিপ নিয়ে বারবার পরিষদে আসলেও চাল দিতে পারি না কিন্তু এদিকে এক প্রবাসীর ঘর থেকে এত চাল পাওয়া গেল। এই ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তায় সরকারি সিল লাগানো চাল উদ্ধার করা হয়েছে। ১৩টি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় ওই বাড়িতে কেউ ছিল না। এ চালগুলো ঈদের বিশেষ ভিজিএফ চাল। আপাতত জব্দ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।