shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

‘৫ কেজি ওজনের শিলা', যা বললেন কৃষি কর্মকর্তা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৩, ২৩:২৪

রাজবাড়ী
.

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে প্রায় ৫ কেজি ওজনের একটি শিলা পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সঙ্গে এ শিলাটি পড়ে বলে দাবি তাদের।

তবে, এটি আসলে শিলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। তিনি বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। কিন্তু ততক্ষণে শিলাটি আমরা পাইনি। তাই নিশ্চিত করে বলতে পারছি না যে ঘটনা সত্য কিনা।

তিনি আরও বলেন, যদিও শিলার আকার গোলাকৃতির হয়, কিন্তু আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে গোলাকৃতি পাইনি। তবে স্থানীয়রা ও আশেপাশের দোকানদাররা দাবি করছেন শিলাটি আকাশ থেকেই পড়েছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে হঠাৎ চান্দুর মোড় এলাকায় বড় একটি শিলা পড়ে। এর ওজন হবে প্রায় ৫ কেজি। এতবড় শিলা তারা আগে কখনো দেখেননি। শিলাটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।