shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কুয়েতপ্রবাসী নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মে ২০২৩, ১২:৫৫

.
.

গাজীপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাতে স্থানীয় এনাম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দেলোয়ারকে হাসপাতালে ভর্তি করালে একদিন আইসিইউতে থাকার পর মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন গাজীপুরের কালিয়াকৈর থানার বড় গোবিন্দাপুর বাড়ির সামসুল আলমের ছেলে। তিনি প্রায় ২০ বছর ধরে কুয়েতে বসবাস করতেন। কুয়েতের আব্বাসিয়া মুজাম্মায় একটি স্বর্ণের দোকানে কর্মরত ছিলেন।

নিহতের ভাগ্নে আরেক কুয়েত প্রবাসী আল আমিন শিকদার জানান, দেলোয়ার মামা দুই মাস আগে ছুটিতে বাড়িত যান। কুরবানী ঈদের আগেই আবার কুয়েতে আসার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। কুয়েতেও তার পরিচিতি ছিল। মামার দুই মেয়ে ও এক ছেলে। ছেলেটার বয়স মাত্র দেড় মাস হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।