shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে নিহত ওবাইদুলের বাড়িতে শোকের মাতম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুলাই ২০২৩, ১৯:৫৩

.
.

সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকার ওবাইদুল হক (৩৩) রয়েছেন। এ ঘটনার পর শনিবার তার বাড়িতে গেলে শোকের মাতম দেখা যায়।

শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। এতে ৯ জন কর্মী মারা যান। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

নলডঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওবাইদুল হক নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সংসারে সচ্ছলতা ফেরাতে ওবাইদুল হক (৩৩) পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কোরবানির ঈদের দিন তার ভাগ্নিসহ পরিবারের লোকজনের সাথে কথা হয়। সর্বশেষ গত তিন দিন আগেও কথা হয়। এ ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় পরিবার। পরে শনিবার সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবার।

খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত ২০১৯ সালে তিনি সৌদি আরবে যান। সর্বশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। তার মরদেহ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।